বাড়িরাজ্যদুই শতাধিক ভোটার বিজেপি -তে যোগদান

দুই শতাধিক ভোটার বিজেপি -তে যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : শনিবার চার বড়জলা বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া এলাকায় দুই শতাধিক ভোটার কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে জড়িয়ে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী টিঙ্কু রায়।

মন্ত্রী বলেন, ৬৪ পরিবারের দুই শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। গোটা রাজ্যে চলছে এ ধরনের যোগদান কর্মসূচি। মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারের উন্নয়ন দেখে দলে দলে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে। যারা আজকে যোগদান করেছে তারা অধিকাংশই সিপিআইএম। পাশাপাশি কিছু কংগ্রেস পরিবারের ভোটার রয়েছে। এ ধরনের যোগদান আগামী দিনও অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য