স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : বাইকের নম্বর প্লেট ঢেকে মস্তানি করে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়লো বখাটে যুবক। ঘটনা শুক্রবার দুপুরে রাজধানী আগরতলা শহরের বুকে। জানা যায় অভিনাশ ধানুক নামে এক যুবক এইদিন আগরতলা শহরের বুকে বাইক নিয়ে বের হয়। ট্রাফিক সিগন্যাল অমান্য করে সে ট্রাফিক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় সে দুর্ঘটনার কবলে পরে।
তখন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ বাইকটিকে আটক করে। এক ট্রাফিক পুলিশ জানান রেড সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিনাস ধানুক। পালিয়ে যাওয়ার সময় সে দুর্ঘটনার কবলে পরে। বাইকের নাম্বারে ব্লেক টিউব লাগানো রয়েছে। অনলাইন ফাইন থেকে বাচার জন্য সে এই অসদুপায় অবলম্বন করেছে। এইদিকে বাইকটিকে আটক করার পর ট্রাফিক পুলিশ বাইকটিকে ট্রাফিক ভবনে নিয়ে যায়। উল্লেখ্য, বখাটে যুবকদের জন্য শহরে বাড়ছে যান দুর্ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় শহরকে তারা হাতের মুঠোতে চাইছে। প্রতিনিয়ত উশৃংখল যুবকরা শহরে দাপিয়ে বেড়ালেও ট্রাফিক পুলিশের ভূমিকা চরম দুর্বলতা প্রকাশ পায়। তাদের বিরুদ্ধে ইতিবাচক কোন পদক্ষেপ নেই ট্রাফিক পুলিশদের। শুধুমাত্র নিরব দর্শক হয়ে মন্ত্রী বাহাদুরদের সুরক্ষার দায়িত্ব পালন করছে তারা। যার ফলে সমালোচনার ঝড় বইছে। রাস্তায় বেরিয়ে নিরাপদ নয় সাধারণ মানুষ। বিকট শব্দ করে অকেবেঁকে শহরে তারা বাইক চালাচ্ছে। ফলে দুর্ঘটনার হার ক্রমশ বাড়ছে। তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন আরো বেশি কঠোর হওয়ার দাবি তুলছে সাধারণ মানুষ।

