স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সদর এ.এম.সি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। পতাকা নেড়ে এই মিছিলের সূচনা করেন আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান কর্পোরেটর প্রদীপ চন্দ।
এইদিনের বাইক মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। কর্পোরেটর প্রদীপ চন্দ জানান, করোনা পরিস্থিতি থেকে পরবর্তী ৫ বছর দেশের সরকার মাথা পিছু ৫ কেজি করে চালের ব্যবস্থা করেছে। পাশাপাশি রাজ্য সরকার ফেব্রুয়ারি ও মার্চ মাস রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য কার্ড পিছু ৫ কেজি করে চালের ব্যবস্থা করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিত সদর এ.এম.সি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এইদিন বাইক মিছিল সংগঠিত করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান