Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বড়সড় যান দুর্ঘটনায় ১০ জন আহত, মৃত ১

বড়সড় যান দুর্ঘটনায় ১০ জন আহত, মৃত ১

বড়সড় যান দুর্ঘটনায় ১০ জন আহত, মৃত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি মালবাহী অটো এবং একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা খোয়াই সোনাতলা এলাকার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। ফলে একজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি ১০ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়।

 আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান একজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অন্য দিকে একজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আহতদের পরিবারের লোকজন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সংবাদমাধ্যমের কর্মীদের জানায়। পরিস্থিতি চাঞ্চল্যকর হয়ে উঠেছে। খোয়াইজেলা লাগাতার যান দুর্ঘটনায় আঙ্গুল উঠছে ট্রাফিক পরিষেবা নিয়ে। ট্রাফিক পরিষেবায় চরম গাফিলতির কারণে এ ধরনের দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha