স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : সোমবার সকাল সাড়ে এগারোটায় খোয়াই সফরে যান রাজ্যপাল ইন্দ্র সোনা রেড্ডি নাল্লু। খোয়াই সফরকে কেন্দ্র করে সোমবার প্রথমে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলার সমস্ত অধিকারীদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হন তিনি।
রাজ্যপাল আসার পর প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি জেলা শাসকের কার্যালয়ে গিয়ে বৃক্ষরোপণ করেন। পরে জেলা শাসকের দপ্তরে একটি স্ব-সহায়ক দলের স্টল পরিদর্শন করেন। তারপর জেলা শাসকের কনফারেন্স হলে জেলাশাসক চন্দ্রানি চন্দন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান। প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রমেশ যাদব, জেলাশাসক চন্দ্রানি চন্দন, অতিরিক্ত জেলাশাসক কেশব কর সহ জেলার বিভিন্ন দপ্তরের অধিকারা উপস্থিত ছিলেন। এই প্রশাসনিক বৈঠকের পর তিনি চলে যাবেন চেবরি দিবোদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রে। সেখানেও তিনি সমস্ত বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলে খোঁজখবর নেন।

