Saturday, March 14, 2026
বাড়িরাজ্যদুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : দুর্ঘটনায় মৃত্যু হল এক অটো চালকের। ঘটনা শুক্রবার রাত তিনটার নাগাদ রাজধানীর মঠ চৌমহনি এলাকায়। মৃত অটো চালকের নাম শ্যামল রায়। বয়স ৪০ বছর।

ঘটনার বিবরণের জানা যায়, এদিন তিনি গাড়িতে যাত্রী নিয়ে যোগেন্দ্র নগর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরই মধ্যে একটি মালবাহী লরির সাথে মঠ চৌমহনি এলাকায় তার যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয়। পরে অটো চালক শ্যামলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অন্যান্য অটো চালকরা এই দিন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার পর অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশের কোনরকম তদন্ত নজরে আসেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য