Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস

আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস

আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : বর্তমান সরকারের আমলে মহিলারা নির্যাতনের শিকার। এবং নানাভাবে মহিলারা অপদস্ত হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসও অগ্রসর হচ্ছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে সরকারের দিকে আঙ্গুল তুলে এ কথা বলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ।

তিনি বলেন, বর্তমান সরকারের ছয় বছরের মেয়াদকালে নারী সংক্রান্ত ঘটনায় সবচেয়ে বেশি নাম জড়িত শাসক দলের নেতারা। শাসক দলের কারণে থানায় গিয়ে পর্যন্ত মহিলারা মামলা করতে পারছে না। বিজেপির অপকর্মের কারণে রাজ্যে আজ মহিলারা লাঞ্চিত হচ্ছে। এর প্রতিবাদে আগামী দিনে সমগ্র দেশের সাথে ত্রিপুরাতেও মহিলা কংগ্রেস আন্দোলন মুখী হবে। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনার সম্পর্কে অবগত হলে সাথে সাথে সেই জায়গায় গিয়ে নারীর পক্ষে দাঁড়িয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করবে বলে জানান প্রদেশ-মহিলা কংগ্রেসের সভানেত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha