Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য এলাকাবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন মেয়র

এলাকাবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন মেয়র

এলাকাবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ফেব্রুয়ারি : রাস্তা, ড্রেন সহ বহু সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগমের ৪৭, ৪৮ এবং ৩৮ নং ওয়ার্ডের অন্তভূক্ত এলাকাগুলি। স্থানীয়দের কাছ থেকে বহুবার অভিযোগ উঠেছে এলাকার নানা সমস্যা নিয়ে। সোমবার মেয়র দীপক মজুমদার স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে এলাকাগুলোর পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয়দের সাথে।

বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। এলাকায় উন্নয়নের যথেষ্ট অভাব রয়েছে বলে স্বীকার করেন মেয়র। মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বামেরা এলাকার প্রকৃত উন্নয়নের জন্য কাজ করে নি। বর্তমান পরিচালিত নিগম কর্তৃপক্ষ দু বছর আগে দায়িত্ব নিয়ে আগরতলা শহরের উন্নয়নের কাজ শুরু করেছে। দু বছরে আগরতলা শহরে বহু কাজ হয়েছে। কিন্তু এই তিনটি ওয়ার্ডে বহু কাজের ঘাটতি রয়েছে। আগামী দিনে কাজগুলি সম্পূর্ণ করে মানুষের দুর্ভোগের সমাধান করা হবে। এদিন পরিদর্শনে মেয়রের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের সাউথ জনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ নিগমের কর্মীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha