Friday, August 14, 2026
বাড়ি রাজ্য রক্তদান শিবির

রক্তদান শিবির

রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : বৃহস্পতিবার রাজধানীর মধ্যভবন স্থিত যুবক সংঘের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবক রাজীব ভট্টাচার্য এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, মেয়র কর্পুরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা।

 রক্তদান শিবিরে পরিদর্শন করে রক্তদাতাকে আরো বেশি উৎসাহিত করেন। পরবর্তী সময় সমাজসেবক রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলির মধ্যে এক প্রকার ভাবে প্রতিযোগিতা চলছে কে কতটা সামাজিক কাজে এগিয়ে থাকতে পারে? আর এর মধ্যে অন্যতম হলো যুবক সংঘ বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha