Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে ত্রিপুরা বিধানসভায় সরব বিরোধী দলনেতা অনিমেষ

ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে ত্রিপুরা বিধানসভায় সরব বিরোধী দলনেতা অনিমেষ

ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবিতে ত্রিপুরা বিধানসভায় সরব বিরোধী দলনেতা অনিমেষ

আগরতলা, ৮ জানুয়ারি (হি.স.) : ককবরক ভাষায় রোমান হরফ চালু করার দাবিতে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে সরব হলেন বিরোধী দলনেতা অমিমেষ দেববর্মা৷ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন নানা কর্মসূচির মধ্যে রোমন হরফে ককবরক ভাষা চালু করার বিষয়টিও ওঠে৷

বিরোধী দলনেতা এ বিষয়ে একটি প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন৷ কিন্তু সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানান৷ ফলে বিরোধী বেঞ্চ ও ট্রেজারি বেঞ্চের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা৷ একসময় অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে৷

অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করা প্রয়োজন৷ তাতে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পঠন–পাঠনের ক্ষেত্রে সুবিধা হবে৷ যদিও বিরোধী দলনেতার এই প্রস্তাব গ্রাহ্য করা হয়নি৷

সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানান৷ বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় রোমান হরফ চালু করার দাবিতে সোচ্চার হয়৷ তাদের সাথে শাসক দলের সদস্যদের শুরু হয় বাকবিতণ্ডা৷ একসময় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন৷ জনজাতি অংাংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করার দাবি জানায় বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা৷ যদিও শাসক দল রোমান হরফের বিরোধী৷ এই প্রস্তাব সমর্থন করেনি শাসক দল৷

প্রসঙ্গত, বিধানসভার বাইরেও ইতিপূর্বে তিপ্রা মথার তরফ থেকে ককবরক ভাষায় রোমান হরল চালু করার দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছে৷ এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনও হেলদোল নজরে আসেনি৷

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha