বাড়িরাজ্যবামেরা মানুষকে অশিক্ষিত ও অন্ধকারে রেখে নির্ভরশীল করে রাখত : সুশান্ত

বামেরা মানুষকে অশিক্ষিত ও অন্ধকারে রেখে নির্ভরশীল করে রাখত : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২১৮৩ টাকায় ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে বুধবার জিরানীয়া মহাকুমা কৃষকদের সুবিধার্থে জিরানীয়ার মাধববাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য ও জনসংভরন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বক্তব্য রেখে বলেন, বিগত সরকারের মানসিকতা ছিল না কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার। ২০১৮ আগে বহুবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলা হলেও সরকার বিষয়টি কোন গুরুত্ব না দিয়ে শুধুমাত্র আন্দোলন আর মিছিল করে গেছে। তারা চাইত মানুষ অশিক্ষিত থাকুক, অন্ধকারে থাকুক এবং বঞ্চিত থাকুক।

তাহলে সরকারের উপর নির্ভরশীল হবে তারা। আর এই পরিস্থিতি থেকে সরে এসে বর্তমানে কৃষকদের স্বার্থে সরকার একের পর এক বরিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে চলেছে। যতদিন এই সরকার থাকবে ততদিন সরকারের এই সুযোগ-সুবিধা গুলি কৃষকদের স্বার্থে চালু থাকবে। মন্ত্রী আরো বলেন, ২০১৮ সালের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি ছিল বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। সেই প্রতিশ্রুতি পালন করছে সরকার। এবং আগামী দিনে কৃষকদের স্বার্থে আরো অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে চাইছে এ সরকার। এর জন্য সহযোগিতার আহ্বান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য