Friday, September 25, 2026
বাড়ি রাজ্য ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার

২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার

২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : বুধবার দুপুরে আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় ৮ নং আসাম - আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে একটি চার চাকার ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ।

এদিন আগরতলা থেকে গৌহাটি গামী TR 01 AZ 0606 নাম্বারের গাড়িতে তল্লাশি চালায় নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীরা। গাড়ির বিভিন্ন চেম্বার থেকে ৫২ প্যাকেট ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। আমবাসা  থানার ওসি জানান, ৫২ টি প্যাকেট থেকে উদ্ধারকৃত ২৫ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে। সাথে পুলিশ চালককে আটক করে। গাড়ি এবং উদ্ধারকৃত গাঁজা নিয়ে যাওয়া হয় আমবাসা থানায়। এই ঘটনায় এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করবে আমবাসা থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha