স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : বিকশিত ভারত সংকল্প যাত্রা ঘিরে দারুণ সাড়া কাঁঠালিয়া ব্লকের ধনপুর গ্রাম পঞ্চায়েতে। সোমবার বিকাশ শিবির করা হয় পঞ্চায়েত এলাকায়।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক,ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জিলা পরিষদের সহ-সভাধিপতি পিন্টু আইচ, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য,, জেলা পরিষদের সদস্য রতন দাস সহ অন্যান্যরা।বিকশিত ভারত সংকল্প যাত্রার শপথ নেন উপস্থিত সকলে। সেখানে বিভিন্ন স্টল খোলা হয়। বেনিফিসারিদের হাতে বিভিন্ন স্কিমের সুযোগ-সুবিধা গুলি তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অতিথিরা ।সবশেষে বিভিন্ন দপ্তরের স্টল গুলি ঘুরে দেখেন অতিথিরা। সরকারি সুযোগ গ্রহণ করতে প্রচুর মানুষ এদিন শামিল হন বিকাশ শিবিরে।

