বাড়িরাজ্যনেশা থেকে যুবসমাজকে বের করে আনতে হবে : রাজ্যপাল

নেশা থেকে যুবসমাজকে বের করে আনতে হবে : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : সোমবার ইংরেজি নববর্ষে মুক্তধারা প্রেক্ষাগৃহে হরে কৃষ্ণ উৎসব ২০২৪ -এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বাল্যবিবাহ এবং ড্রাগসের সমস্যা নিয়ে এদিন আয়োজিত অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করেন।

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই দিনের আয়োজিত অনুষ্ঠানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাল্যবিবাহ এবং ড্রাগসের সমস্যা সমাধান করতে হবে। নেশা থেকে যুবসমাজকে বের করে আনতে হবে। এর জন্য ইসকন সোসাইটি যেভাবে কাজ করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও এভাবে ইসকন সোসাইটি কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল। রাজ্যপাল আরো বলেন ত্রিপুরার মত একটি ছোট রাজ্যে ইসকন সোসাইটি ৭০ টি স্কুল পরিচালনা করছে। এর প্রসংসা করেন রাজ্যপাল। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ইসকন সোসাইটির বিশিষ্টজনেরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য