বাড়িরাজ্যদুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

দুই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : জোলাইবাড়ির ঠাকুরছড়া এলাকায় রবিবার রাতে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই জনের। জানা যায় রবিবার রাত্রি আনুমানিক ৯ টার সময় বাইখোড়া থানায় খবর যায় ঠাকুরছড়া এলাকায় একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছে। এই খবর পেয়ে বাইখোড়া থানা ও জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুই যুবককে মৃত বলে ঘোষনা করে দেন। নিহত দুই যুবকের বাড়ি সাব্রুম মহকুমার মনু থানার অন্তর্গত কালাডেপা এলাকায়। মৃত দুই যুবকের নাম রমেশ ত্রিপুরা, বয়স ১৮ বছর ও বিমল ত্রিপুরা, বয়স ৩০  বছর।  তবে নিহত দুই যুবক কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তা জানা যায় নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য