স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : আইপিএফটি দলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মা ২০২৩ সালের ১ জানুয়ারি বার্ধক্য জনিত রোগে প্রয়াত হয়। সোমবার প্রয়াত এনসি দেববর্মার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আইপিএফটি দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে প্রথম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়।
এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দলের সভাপতি প্রেম কুমার রিয়াং জানান ২০২৩ সালের ১ জানুয়ারি প্রয়াত হন এনসি দেববর্মা। এইদিন এনসি দেববর্মার প্রথম মৃত্যু বার্ষিকী। এনসি দেববর্মার প্রয়াণে আইপিএফটি দল অভিভাবক হীন হয়ে পরে। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আইপিএফটি দল গঠন করে আন্দোলন শুরু করেছিলেন প্রয়াত এনসি দেববর্মা। যেই লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলন বর্তমানেও অধুরা রয়ে গেছে বলে জানান তিনি।

