বাড়িরাজ্যদপ্তরের মিথ্যা আশ্বাসে বিরক্ত এলাকাবাসী

দপ্তরের মিথ্যা আশ্বাসে বিরক্ত এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :দপ্তরের গাফিলতির কারণে বেহাল দশা রাজধানীর দক্ষিণ রামনগর এলাকার কাঠের সেতুর। দীর্ঘ ১৫ বছর ধরে কাঠের সেতুটি ভেঙে চৌচির হয়ে আছে। এই সেতু দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো গত কয়েকদিন ধরে সেতু ভাঙ্গা জায়গা দিয়ে মানুষ খালে পড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলা হলেও তারা শুধুমাত্র এটাই বলছে এর টেন্ডার হয়ে গেছে।

 কিন্তু কবে সেতু সংস্কারের কাজ ধরা হবে তা বুঝে উঠতে পারছে না কেউ। যার ফলে বর্তমানে রুটিরুজি বন্ধ হওয়ার উপক্রম বলে জানায় এলাকাবাসী। সবচেয়ে বড় বিষয় হলো শনিবার স্কুল থেকে এক ছাত্র বাড়ি ফেরার পথে সেতু থেকে পড়ে যায়। ব্যতিক্রম হয়নি রবিবার। এদিনও সকালবেলা এলাকার এক বৃদ্ধ বাড়ি ফেরার পথে সেতু থেকে পড়ে আহত হয়। সমস্যা সমাধানের জন্য সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এলাকাবাসী। তবে এলাকাবাসী আর কতটা তিতি বিরক্ত হলে দপ্তরের হুশ ফিরবে সেটা জানা নেই কারোর। তবে দপ্তরের একাংশ কর্মী যে এভাবে সাধারণ মানুষের সাথে মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে সেটা এক প্রকার ভাবে স্পষ্ট হয়ে গেছে। তবে সেতুটি সংস্কার নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য