Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : দুর্ঘটনায় প্রাণ হারালো এক অটো চালক। মৃতের নাম অনিল দেবনাথ। ঘটনা বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে। এই দুর্ঘটনা নিয়ে অন্যান্য শ্রমিকদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে। শ্রমিকদের কাছ থেকে জানা যায় শনিবার মাঝ রাতে কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেটা তাদের জানা নেই।

 মৃত অটো চালকের বাড়ি বিশালগড় মধ্য ব্রজপুর এলাকায়। শনিবার রাতে দুর্ঘটনার পর দমকল কর্মীরা আহত অটো চালক অনিল দেবনাথকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রেফার করেছিলেন জিবি হাসপাতালে। কিন্তু চিকিৎসায় সাড়া দিয়ে উঠেনি। রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ বিশালগড় নিয়ে যেতেই শোকের ছায়া নেমে আসে শ্রমিক সংগঠনের মধ্যে। দুর্ঘটনাগ্রস্ত অটো গাড়িটির নম্বর টি আর ০১ ডি ৪৩৩৩।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha