স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : রবিবার বিশ্রামগঞ্জ থানার পুলিশ, টি এস আর, নারকটিকস কন্ট্রোল ব্যারো, আফগারি দপ্তর এবং বিএসএফ জওয়ানরা যৌথ অভিযান চালায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওএনজিসি টিলা, আনন্দনগর এবং বিজয়নগর এলাকায়।
তিন এলাকায় একটানা পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে খাস জমির প্রায় ২ লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। তবে বিশাল সংখ্যক পুলিশের এই অভিযান লক্ষ্য করতে পেরে গাঁজা চাষিরা তাদের গাঁজা বাগান থেকে দৌড়ে পালিয়ে যেতেও দেখা গেছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানায়, এই ধরনের অভিযান তাদের আগামী দিনেও জারি থাকবে।

