Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিক্ষক

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিক্ষক

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : বাইক দুর্ঘটনায় জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তোতা বাড়ি স্কুলের এক শিক্ষক। ঘটনা রবিবার। তিনি গোপালনগর পাড়ার বাসিন্দা। নিজ বাড়ি এলাকায় রাস্তার বাক নেওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়।

 স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। নাম জগদীশ দেববর্মা। বয়স ৪০। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছেন তিনি। সংকটাপন্ন শিক্ষকের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষকের পরিবারকে জানিয়েছেন তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha