স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : লোকসভা নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে প্রদেশ বিজেপি। শক্তি বাড়াতে চাইছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় শক্তি বাড়িয়ে জনগণের কাছে পৌঁছাতে চেয়েছে দলের নেতৃত্ব। রবিবার প্রদেশের বিজেপি -র সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ারদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আগরতলা মুক্তধারা হলে প্রদীপ প্রজ্বলন করে এই বৈঠকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, সাধারন সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে সমগ্র রাজ্য থেকে প্রদেশের বিজেপির সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়াররা অংশগ্রহণ করে। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এইদিনের বৈঠকের আয়োজন করা হয়। প্রদেশের বিজেপির সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ারদের এক নেতৃত্ব জানান এই ধরনের বৈঠক সমগ্র দেশে হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয় এবং সরকারের কাজের বিষয়ে মানুষের সামনে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ারদের আরও সক্রিয় করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্যদিয়ে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা করে তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে কাজ করবে বিজেপির সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়াররা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান