Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য সর্ব চালক কল্যাণ সংঘের বিভিন্ন দাবি উত্থাপন

সর্ব চালক কল্যাণ সংঘের বিভিন্ন দাবি উত্থাপন

সর্ব চালক কল্যাণ সংঘের বিভিন্ন দাবি উত্থাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :সর্বভারতীয় ড্রাইভার আয়োগ দিবস ১ সেপ্টেম্বর থেকে চালু করা সহ বিভিন্ন দাবিতে সর্ব চালক কল্যাণ সংঘের খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।

পরে জেলা সভাপতি শাহজাহান মিয়া এক সাংবাদিক সম্মেলন করে জানান, ন্যাশনাল ড্রাইভার কমিশন, স্টেট ড্রাইভার কমিশন দেশে ২২ কোটি চালকদের ন্যায় বিচার করানোর জন্য গঠন করা উচিত, বাণিজ্যিক চালকদের পূর্ণ নবীকরণের প্রক্রিয়া প্রতি পাঁচ বছরের জন্য স্থির করা, পেশাদার ড্রাইভার যারা আউটসোর্সিং চুক্তিতে কাজ করছে দেশের বিভিন্ন কর্পোরেশন ও প্রতিষ্ঠানগুলিতে তাদের সমান বেতনের অধীনে নিয়মিত করার দাবি জানানো হয়। আরো দাবি জানানো হয় ২০ লক্ষের বীমা গাড়ি চালকদের দেওয়া উচিত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha