Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য রামায়ন, মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মন কি বাত : মু্খ্যমন্ত্রী

রামায়ন, মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মন কি বাত : মু্খ্যমন্ত্রী

রামায়ন, মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মন কি বাত : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :আগে টেলিভিশনে রামায়ন, মহাভারত দেখানো হতো। এই রামায়ন, মহাভারত থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। রবিবার প্রধানমন্ত্রীর ১০৮ তম মন কি বাত অনুষ্ঠান দেখার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুর নিগমের ২০ নং ওয়ার্ডে সাধারন মানুষের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান দেখেন মু্খ্যমন্ত্রী। সাথে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন বর্তমানে প্রযুক্তি অত্যন্ত উন্নত হয়ে গেছে। নির্বাচনে জয়ী হয়ে জন প্রতিনিধি হওয়া শেষ কথা নয়। মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করতে হবে। এই বিষয়টি এইদিন মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন সকলকে এক সাথে থাকতে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সকলকে কাজ করতে হবে। শব্দ দূষণ রুখতে সকলকে মিলে কাজ করতে হবে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সকলে যেন এক সাথে সামিল না হয়, সেই বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কারন সকলে এক সাথে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দেশ বর্তমানে সব দিক থেকে সুরক্ষিত। নরেন্দ্র মোদী মানেই গেরেন্টি। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর সেখানে এইদিন এলাকার সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসের সংযোগ প্রদানের ব্যবস্থা করা হয়। একই সাথে এলাকার দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha