Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য অন্তিম ব্যক্তির কাছে  উন্নয়ন পৌঁছে দেওয়াই  হচ্ছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য : মেয়র

অন্তিম ব্যক্তির কাছে  উন্নয়ন পৌঁছে দেওয়াই  হচ্ছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য : মেয়র

অন্তিম ব্যক্তির কাছে  উন্নয়ন পৌঁছে দেওয়াই  হচ্ছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর :  কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য।

আজ পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে জুটমিল কোয়াটার কমপ্লেক্স মাঠে এক শিবিরে একথা বলেন আগরতলা পুর নিগমের দীপক মজুমদার।এদিন বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০- এর অঙ্গ হিসেবে আজ জুটমিল কোয়াটার কমপ্লেক্স মাঠে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে।এদিন বিভিন্ন সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন মেয়র।

এদিন মেয়র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দারুণ সারা পরিলক্ষিত হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha