Wednesday, September 23, 2026
বাড়ি রাজ্য উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : কুয়ো থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। বয়স ৬০ বছর। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত তেলেঙ্গা পাড়ায়। মৃত ব্যক্তির নাম যুগল তেলেঙ্গা। নেশার কারণেই টয়লেটের কুয়তে পড়ে গিয়ে বেরিয়ে আসতে না পারার কারণে মৃত্যু এই ব্যক্তির।

 এমনটাই প্রাথমিক ধারণা। বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত এই ব্যক্তি প্রায় প্রতিনিয়তই নেশার ঘোরে আসক্ত থাকতো। হয়তো প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার জন্য টয়লেটে যাওয়ার পর নেশায় আছো না থাকার কারণে সেখানে পড়ে যান। তারপর আর বেরিয়ে আসতে পারেননি। দীর্ঘক্ষণ খোঁজাখুচির পর টয়লেটের কুয়োতে এই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেফুঙ্গা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha