Monday, August 3, 2026
বাড়ি রাজ্য সংঘর্ষে আহত বহু

সংঘর্ষে আহত বহু

সংঘর্ষে আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : পাচারকারী ও নেশাকারবারিদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে কলমচৌরা থানার অন্তর্গত পশ্চিম পাড়া সীমান্ত এলাকা। প্রায় প্রতি রাতে এই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে নেশা সামগ্রী, চিনি সহ বিভিন্ন সামগ্রী পাচার করা হয়। আর এই পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।

এই সংঘর্ষের জেরে গুরুতর ভাবে আহত হয় বেশ কয়েকজন। ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করে দেওয়া হয়। আহত দুই যুবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার বেশ কয়েকজন পাচারকারির নাম উল্লেখ করে জানায় তাদের আস্ফালনে এলাকার লোকজন অতিষ্ঠ। এই পাচারকারিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনা সংগঠিত করার পর তারা বাংলাদেশে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে এই পাচারকারিরা এলাকার বেশকয়েকজনকে মারধর করেছে। এখন দেখার এই ঘটনার পর পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha