Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য দুই যুবককের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

দুই যুবককের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

দুই যুবককের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর : দূর্ঘটনার শিকার, নাকি হত্যা, এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে দুই যুবককের মৃত্যু ঘিরে। ঘটনা শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া থানাধীন গেরেজ টিলা এলাকা থেকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় দুই যুবক। উদ্ধার হওয়া দুই যুবকের নাম অভিজিৎ দে ও আশীষ মজুমদার। উভয়ের বাড়ি মনুরমুখ রাম নগর এলাকায়।

এই দুই যুবক আবার বালুর ব্যবসার সাথে জড়িত। বাইক দূর্ঘটনার শিকার বলে প্রাথমিক অনুমান করা হলেও, কিন্ত হত্যার বলে গুঞ্জন উঠেছে। জানা যায়, অভিজিৎ দে তার বন্ধু আশীষকে বাইকের পেছনে বসিয়ে বনকর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই দুই যুবকের বাড়িতে আর ফেরা হলো না। মাথায় ও মুখে মারাত্মকভাবে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনীয়া দমকল কর্মীরা। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে।

আশঙ্কাজনক হওয়ায় দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় আগরতলা জিবি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় অভিজিৎ ও আশীষের। এদিন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর তদন্ত শুরু করেছে। এইদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিলোনিয়া মহাকুমা জুড়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha