Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বক্সনগরের যুব মোর্চার সভাপতি গ্রেপ্তার

বক্সনগরের যুব মোর্চার সভাপতি গ্রেপ্তার

বক্সনগরের যুব মোর্চার সভাপতি গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ নভেম্বর : মানব পাচারের করিডোরে পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্য। ইতিপূর্বে তার প্রমান পাওয়া গেছে। মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে এন.আই.এ ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে দিল্লি নিয়ে গেছে। মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে একাংশ শাসক দলীয় স্বার্থান্বেষী লোকের বিরুদ্ধে।

এইবার মানব পাচার সহ একাধিক অভিযোগে ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বক্সনগরের যুব মোর্চার সভাপতি তথা মধ্য বক্সনগর গ্ৰামের প্রধান জিমুল হককে। সোমবার গভীর রাতে কলমচৌড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরই সে পুলিশকে জানায় শারীরিক ভাবে অসুস্থতা অনুভব করছে সে। সাথে সাথে তাকে ভর্তি করা হয় বক্সনগর হাসপাতালে। পুলিসি প্রহরায় বর্তমানে বক্সনগর হাসপাতালে চিকিৎসাধীন সে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha