Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য আটক কাপড় বোঝাই গাড়ি

আটক কাপড় বোঝাই গাড়ি

আটক কাপড় বোঝাই গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : ফের কাস্টমসের হাতে আটক কাপড় বোঝাই গাড়ি। অভিযোগ জি এস টির বৈধ নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয়েছে। জানা গেছে মঙ্গলবার সকালে বিএসএফের জি ব্রাঞ্চের গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে সাব্রুমের মনুবাজার থেকে আটক করা হয় কাপড় বোঝাই ট্রান্সপোর্টের লরি।আগরতলা থেকে কাপড়গুলি নিয়ে যাওয়া হয়।

কাপড়ের মালিক জানান তিনি বৈধ নথি দেখিয়েছেন।  কিন্তু কাস্টমস থেকে বলা হয়েছে নোটিস গেলে নথি পেশ করার জন্য। এদিকে ট্রান্সপোর্টের মালিক জানান, সবসময় জি এস টি বিল দেওয়া হয় না। তবে জি এস টি ছাড়া কাপড় প্রায়শই পরিবহণ করেন বলে সাফ জানান।  প্রশ্ন উঠছে সমস্ত নথি ছাড়া কিভাবে কাপড় আনা হয়? ট্রান্সপোর্ট সংস্থা কিভাবে বৈধ নথি ছাড়া কাপড় বহন করেন?দাবি উঠেছে পুরো ঘটনা তদন্তের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha