Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা রাজভবনে

বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা রাজভবনে

বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা রাজভবনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : এক ভাব গম্ভীর পরিবেশে বিদায় জানানো হল ত্রিপুরার ১৯ তম রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যকে।২০২১ সালের জুলাই মাসে তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

 চলতি মাসে ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে রাষ্ট্রপতি নিযুক্তি দেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুকে। তিনি হবেন ত্রিপুরার ২০ তম রাজ্যপাল। সোমবার বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা দেওয়া হয়। রাজভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প- বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha