Sunday, November 1, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির গভীর দিয়ে সম্প্রসারণের বিদ্যুৎ বিভ্রাট শেষ হবে : রতন

বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির গভীর দিয়ে সম্প্রসারণের বিদ্যুৎ বিভ্রাট শেষ হবে : রতন

বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির গভীর দিয়ে সম্প্রসারণের বিদ্যুৎ বিভ্রাট শেষ হবে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে ৩৩ কেভি গোলাঘাটি সাব স্টেশনের উদ্বোধন হলো মঙ্গলবার। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সূচনা হলো গোলাঘাটি ৩৩ কেভি সাব স্টেশনের। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ৩৩ কেভি সাব স্টেশনের কাজ। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে পাওয়ার গ্রিড নামক সংস্থা এই কাজ সম্পূর্ণ করেছে।

 গোলাঘাটিতে নবনির্মিত ৩৩ কেভি সাব স্টেশন থেকে উন্নত বিদ্যুৎ পরিষেবার সুবিধা ভোগ করতে পারবে গোলাঘাটি ,  পেকুয়ারজলা, পাথালিয়াঘাট, দয়ারামপাড়া, নব শান্তিগঞ্জবাজার এই পাঁচটি গ্রামের মোট ৫ হাজার ৭৩০ জন গ্রাহক।  ৩৩ কেভি সাব স্টেশনের  উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন বিদ্যুৎ নিয়ে ভারত সরকার তথা রাজ্য সরকারের উন্নত চিন্তা ভাবনা এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল বসানোর। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী লাইন মাটির গভীর দিয়ে সম্প্রসারণেরও চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। তাতে বিদ্যুৎ বিভ্রাট শেষ হবে। এই গুলি সময় সাপেক্ষ। তাই রাজ্যের জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , গোলাঘাটি বিধানসভার বিধায়ক মানব দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ সরকার , বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।‘

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha