স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : ৩০ সেপ্টেম্বর তিপ্রা মথার এডিসি এলাকা বনধ সমর্থন করবে না রাজ্য সরকার। এদিন সমস্ত সরকারি অফিস খোলা থাকবে। যথারীতি কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এবং রাজ্য পুলিশের মহা নির্দেশককে আইনশৃঙ্খলার রক্ষার বিষয়ে সচেতন করা হয়েছে। পরিস্থিতি যদি কোন ভাবে উত্তপ্ত করা হয় তাহলে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে পুলিশ তার জন্য নির্দেশ জারি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা এক বিবৃতি জারি করে এই বিষয়ে জানান রাজ্য সরকারের অবর সচিব পি দাস। উল্লেখ্য, সাংবিধানিক দাবিতে তিপ্রা মথা বনধ ডেকেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম।

