স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : ২০১৮ সালের ৪৬ নং সুরমা বিধানসভার কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী তাপস দাস বৃহস্পতিবার যোগদান করলেন পদ্ম শিবিরে। যদিও তার বাড়ি ৪৫ নং কমলপুর কেন্দ্রে। শুক্রবার বারোটায় তার হাতে বিজেপি পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব।
পদ্ম শিবিরে যোগদান করে তাপস দাস জানান, প্রদেশ কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই। এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে সময় দেখা গেছে দিল্লি থেকে কোন স্টার ক্যাম্পেনার রাজ্যে ভোট প্রচারে আসেনি। কংগ্রেস এখন সিপিআইএমের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যোগদান সভায় তিনি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন যাতে বিজেপিতে এসে যোগদান করে উন্নয়নের ধারা রাজ্যে বজায় রাখে। যোগদান সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ৪৫ কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, সাধারণ সম্পাদক অরূপ চৌধুরী।

