Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ

পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ

পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয় মহিলারা। মহিলাদের বিক্ষোভের জেরে নাকাল হতে হয় স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ যান চালক এবং সাধারণ মানুষদের। ঘটনা বুধবার খাসিয়ামঙ্গল এলাকায়। গত তিন দিন ধরে সংশ্লিষ্ট এলাকাতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে।

জানা গেছে এলাকায় আন্ডারগ্রাউন্ড  বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ করার সময় পানীয় জল সরবরাহের পাইপ কেটে যাওয়ার ফলে এই সমস্যা সৃষ্টি হয়। কিন্তু  তিন দিন অতিক্রান্ত হতে চললেও সেই পাইপ সংস্কার করে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ করার ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তাই তারা আন্দোলনের শামিল হয়েছে। পরবর্তী সময়ে প্রশাসনিকভাবে আশ্বাস পেয়ে পরিস্থিতি শান্ত হয় বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha