Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য দুই গাঁজা পাচারকারীকে আটক করলো পুলিশ

দুই গাঁজা পাচারকারীকে আটক করলো পুলিশ

দুই গাঁজা পাচারকারীকে আটক করলো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : শনিবার রাতে রাজধানীর বলদাখাল এলাকা থেকে ২২ কেজি শুকনো গাঁজা সহ দুই পাচারকারিকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। এ বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল যে সড়ক পথে গাঁজা পাচার করা হয়।

 তারপর তথ্য সংগ্রহ করে জানতে পারেন শনিবার রাতে চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে দুইজন গাঁজা পাচারকারী গাজা নিয়ে বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেই মতাবেক পুলিশ সেখানে যায়। পুলিশকে দেখে দুই পাচারকারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময় পুলিশ তাদের পিছু ধাওয়া করে বলদাখাল এলাকা থেকে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২২ কেজি শুকনো গাজা। ধৃতরা হল প্রভাকর বিশ্বাস, বাড়ি বলদাখাল এবং সুভাষ চন্দ্র দাস, বাড়ি মেলাঘর থানা এলাকায়। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসতে পারে বাকি অভিযুক্তদের নাম। এখন দেখার বিষয় পুলিশ বাকিদের জালে তুলতে সফল হয় কিনা

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha