Monday, July 27, 2026
বাড়ি রাজ্য আটক ২৩৫ বোতল ফেন্সিডিল

আটক ২৩৫ বোতল ফেন্সিডিল

আটক ২৩৫ বোতল ফেন্সিডিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : ২৩৫ বোতল ফেন্সিডিল সহ একটি গাড়ি আটক করতে সক্ষম হল বিলোনিয়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসি সহ ইন্সপেক্টর সুকান্ত ত্রিপুরা রবিবার রাতে মতাই এলাকায় যানবাহন চেকিং করার সময় TR-08D-0487 নাম্বারের একটি আল্ট্রো গাড়িকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু গাড়ির চালক গাড়িটিকে নিয়ে ঋষ্যমুখের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 পুলিশ সাথে সাথে গাড়িটির পিছু ধাওয়া করে। দেবিপুর এলাকায় যাওয়ার পর গাড়ির চালক গাড়িটিকে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে অল্ট্রো গাড়িটিকে বিলোনিয়া থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর গাড়িটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ২৩৫ বোতল ফেনন্সিডিল। যার বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে। বিলোনিয়া থানার ওসি জানান সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান