Friday, August 14, 2026
বাড়ি রাজ্য টুয়েপের কাজ নিয়ে দলবাজির বিরুদ্ধে মহিলা কংগ্রেসের ডেপুটেশন

টুয়েপের কাজ নিয়ে দলবাজির বিরুদ্ধে মহিলা কংগ্রেসের ডেপুটেশন

টুয়েপের কাজ নিয়ে দলবাজির বিরুদ্ধে মহিলা কংগ্রেসের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : আগরতলা পুর নিগম এলাকায় টুয়েপের কাজ নিয়ে দলবাজি এবং বৈষম্যমূলক আচরণ চলছে শ্রমিকদের সাথে। শ্রমিকদের সাথে এ ধরনের বঞ্চনা বন্ধ করার দাবিতে প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বুধবার আগরতলা পুর নিগমের ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের আগে প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পরিক্রমা করে আগরতলা পুর নিগম কার্য্যালয়ে যায়।

নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের কাছে দাবি সনদ তুলে দেন। উপস্থিত প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, সরকার টুয়েপ শ্রমিকদের সাথে প্রতিনিয়ত দলবাজি এবং বৈষম্য মূলক আচরণ করছে। সরকার যাতে এ ধরনের দলবাজি এবং আচরণ বন্ধ করে দলমত নির্বিশেষে কাজের সুযোগ করে দেয় তার জন্য নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তারপরও যদি এধরনের বৈষম্যমূলক আচরণ ও দলবাজি বন্ধ না হয় তাহলে আগামী দিনে প্রতি ওয়ার্ডে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সভানেত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha