Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা পরিদর্শনে গেলেন মথার বিধায়িকা

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা পরিদর্শনে গেলেন মথার বিধায়িকা

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা পরিদর্শনে গেলেন মথার বিধায়িকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : গন্ডাছড়া মহকুমা হাসপাতালটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শনে যান ৪৪ রাইমাভ্যালী তিপ্রা মথা দলের বিধায়িকা নন্দিতা রিয়াং। বিধিয়াকা হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে গন্ডাছড়া মহকুমা রাজ্যের মানচিত্রের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মহকুমা।

 মহাকুমারে প্রায় জাতি জনজাতির সমাগমে ৭০ থেকে ৮০ হাজার বসতি রয়েছে। সবার একমাত্র চিকিৎসার ভরসা এই মহাকুমার হাসপাতালটি। দীর্ঘ ২৫ বছর ধরে হাসপাতালের সংস্কার করা হয়নি। হাসপাতালে পাকা ভবনটি এক প্রকার ভাবেই জরাজীর্ণ হয়ে রয়েছে। ছাদ থেকে খসে পড়ছে সিমেন্টের প্রলেপ। রোগীরা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসেও শান্তি নেই। কখন বিপদ ঘনিয়ে আসে সে আশঙ্কা ভোগছে সকলে। কিন্তু কখন মাথায় ছাদ ভেঙে পড়বে সেই চিন্তায় সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের চিন্তায় কপালে ভাজ পড়ে গেছে। বিধায়িকা আরো বলেন বর্তমান সরকারের পাঁচ বছরের রাজ্যবাসী তিনজন স্বাস্থ্যমন্ত্রী পেয়েছে। কিন্তু হাসপাতালে চেহারা বদলাচ্ছে না এমনটাই সমালোচনা করেন তিনি। তবে কবে নাগাদ এ হাসপাতালের চেহারা বদলাবে সেটা বুঝে উঠতে পারছে না গন্ডাছড়া বাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha