Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বাইকের ধাক্কায় আহত পুলিশ কর্মী

বাইকের ধাক্কায় আহত পুলিশ কর্মী

বাইকের ধাক্কায় আহত পুলিশ কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : দ্রুতগামী এক বাইকের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীকে নিয়ে হাসপাতালে ছুটে গেলেন মহকুমা পুলিশ আধিকারিক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মী। দুর্ঘটনাটি হয় সোমবার সন্ধ্যায় বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন এলাকায়। আহত পুলিশ কর্মীর নাম হারাধন দেব।

দুর্ঘটনার পর আহত পুলিশকর্মীকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আহত পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাইক চালক। আহত পুলিশ কর্মীর বাড়ি বিশালগড় গোলাঘাটি কসবা এলাকায়। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে নাইট ডিউটিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha