Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ বাম যুব সংগঠনের

সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ বাম যুব সংগঠনের

সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ বাম যুব সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : প্রতিশ্রুতি দিয়ে সরকার বেকারদের বঞ্চনা করছে। সোমবার ছাত্র যুব ভবনে ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। তিনি বলেন, সোমবার প্রতিনিধি দল বক্সনগর কুলুবাড়িতে যায়। সেখানের অজয় নমঃ নামে এক পরিযায়ী শ্রমিক বহির্রাজ্যে কাজ করতে যাওয়ার সময় অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

 অপরদিকে দক্ষিণ চড়িলাম এলাকায় রাকেশ নমঃ এবং উৎপল নামঃ বাড়িতে যাওয়া হয়। তাদেরও বহির্রাজ্যে গিয়ে মৃত্যু হয়েছে। আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত তাদের পরিবারকে যেমন সরকারি সহযোগিতা করা হয়নি, তেমনি তাদের সাথে কোনো জনপ্রতিনিধি পর্যন্ত গিয়ে সাক্ষাৎ করে নি। কিন্তু এ সরকার এতটাই অমানবিক যে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজনটুকু মনে করেনি। আরো লক্ষ্য করা গেছে ঘরে ঘরে রোজগার এবং মিসকল দিলে চাকরি যে প্রতিশ্রুতি ছিল সেটাও পালন করা হয়নি। তাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর-পূর্ব ভারতে এর বিরুদ্ধে এক কর্মসূচি সংঘটিত করা। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই কর্মসূচি করা হবে। পাশাপাশি আগামী দিন মনিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন করতে যাবেন প্রতিনিধি দল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha