Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য নাবার্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মশালার আয়োজন

নাবার্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মশালার আয়োজন

নাবার্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : মঙ্গলবার নাবার্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আগরতলা প্রজ্ঞাভবনে রাজ্য ভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হয়। মূলত কৃষক, কৃষি কাজের সহায়ক বিভিন্ন দপ্তরের কর্মী ও বিভিন্ন এনজিও-র কর্মীদের নিয়ে এইদিনের কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক জীতেন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নাবার্ডের এজিএম, ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সহ অন্যান্যরা। বিধায়ক জিতেন্দ্র মজুমদার জানান ১৯৮২ সালের ১২ জুলাই নাবার্ডের প্রতিষ্ঠা হয়। এই বছর ১২ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নাবার্ডের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। নাবার্ডের রাজ্যের আধিকারিকরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাই মঙ্গলবার নাবার্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান ব্যক্তিগত ভাবে তিনি নিজেও নাবার্ডের সাথে কাজ করেছেন দীর্ঘ বছর। কৃষির প্রসারে নাবার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha