Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য রাজ্য সরকারকে অভিনন্দন জানাল ইন্ডিয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন ত্রিপুরা সরকার

রাজ্য সরকারকে অভিনন্দন জানাল ইন্ডিয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন ত্রিপুরা সরকার

রাজ্য সরকারকে অভিনন্দন জানাল ইন্ডিয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন ত্রিপুরা সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : সম্প্রতি রাজ্য সরকার দুই শতাধিক এলোপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে রাজ্য সরকার এবং মূখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানানো হয়।

 ইন্ডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি অভয় কুমার এবং কেন্দ্রীয় মহাসচিব ভূপেন্দ্র কুমার জানান, দুই শতাধিক ফার্মাসিস্ট নিয়োগ করার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা দ্রুত পূরণ করতে হবে। এবং রাজ্যবাসীর স্বার্থে সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি তারা দাবি জানান, ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিলের মনোনীত সদস্যদের পুনর্গঠন করা এবং বাকি ছয়টি আসনে অতিসত্বর নির্বাচন করার জন্য। উল্লেখযোগ্য দাবি হলো ভুয়া ভাবে ডিপ্লোমা ইন ফার্মার্সি পাশ করে আসা যুবক-যুবতীদের জন্য অতিসত্বর ডিপ্লোমা এক্সিট এক্সাম চালু করা ত্রিপুরা ফার্মাসিস্ট কাউন্সিলের মধ্যে। এবং এই পরীক্ষা ছাড়া ভুয়া ডিগ্রী অর্জন করা যুবক-যুবতীরা যাতে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পায় তার জন্য সরকারের কাছে দাবি জানাই তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha