Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় ভোট প্রহসন করেছে বিজেপি, আর পশ্চিমবঙ্গে করছে তৃণমূল : মানিক

ত্রিপুরায় ভোট প্রহসন করেছে বিজেপি, আর পশ্চিমবঙ্গে করছে তৃণমূল : মানিক

ত্রিপুরায় ভোট প্রহসন করেছে বিজেপি, আর পশ্চিমবঙ্গে করছে তৃণমূল : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই :  ত্রিপুরায় বিজেপি ২০১৮ -এর পর মানুষের ভোট কিভাবে কেড়ে নিয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। তারাই আবার ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গলা ফাটাচ্ছে। বক্তা পলেটব্যরোর সদস্য মানিক সরকার। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে থেকেই পশ্চিমবঙ্গের একাধিক এলাকা উত্তপ্ত। মনোনয়ন পর্ব থেকে এ নিয়ে ৫০ জনের মৃত্যু হল বলে সূত্রে খবর। এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং পশ্চিমবাংলায় প্রহসনাত্মক পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট খুন-সন্ত্রাসীকে তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার আগরতলা শহরে এক মিছিল সংঘটিত হয় বামেদের।

 মিছিলের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ শংকর প্রসাদ দত্ত, সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি আগরতলা শহরের সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময়ে আগরতলা প্যারাডাইস চৌমুহনী স্থিত এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। উপস্থিত পলেটব্যরোর সদস্য মানিক সরকার বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে ভোটের অধিকার ধ্বংস কেড়ে নেওয়া হয়েছে। এর ধিক্কার জানায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি বলে জানান তিনি। আরো বলেন, দেশের মানুষ এ ধরনের রাজনীতি আগে কখনো দেখেনি, বিশেষ করে নতুন প্রজন্ম এ ধরনের রাজনীতি দেখে বিচলিত হচ্ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে বলেন প্রথম সারির মন্ত্রীরা দুর্নীতিতে হাবুডুবু খেয়ে জেলখানায় নিক্ষিপ্ত হয়েছেন। এবং যারা মুখ্যমন্ত্রী পরিবার ও আত্মীয় রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাদের তলব করছে ইডি, সিবিআই। এতে মানুষের আস্থা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিতে পঞ্চায়েতের নির্বাচনে সন্ত্রাস নামে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে সমালোচনা করলেন মানিক সরকার। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিজেপিকে এক হাত নিলেন পুলেটব্যরোর সদস্য। তিনি বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিজেপি বড় লাফালাফি করছে।

 কিন্তু আপনারা ত্রিপুরা রাজ্যে কি করছেন? ২০১৮ সালের পর যতগুলি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে সেগুলিতে রাজ্যের মানুষ ভোট দিতে পেরেছে কিনা কারো জবাব দিলেন মানিক সরকার। আর বিজেপি পশ্চিমবঙ্গে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কেঁদে বুক ভাসাচ্ছে এবং গলা ফাটাচ্ছে। তাদের ভাবতে হবে ত্রিপুরা রাজ্যে কি করছে তারা। তাই পশ্চিমবঙ্গের মানুষ এই বিজেপিকেও বিশ্বাস করবে না। পশ্চিমবঙ্গের মানুষ ত্রিপুরাতে ২০১৮ পর সবগুলো নির্বাচন দেখেছে। এবং ত্রিপুরার মানুষও এই বিজেপির উপর থেকে আস্থা হারিয়েছে। মাত্র ৪০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। কখনো এত কম ভোট পেয়ে কোন সরকার প্রতিষ্ঠিত হয়নি ত্রিপুরা রাজ্যে। তবে বিজেপির এই জয়ও সম্ভব হতো না যদি গোপনে বিজেপি সাথে তিপ্রা মথার সামঝতা না হতো। এবং মথা বিশ্বাসঘাতকতা করে উপজাতিদের বিভ্রান্ত ও লেজুরবৃত্তি না করলে বিজেপি জয়ী হতে পারত না ত্রিপুরা রাজ্যে। কিন্তু তারপরও বিজেপি শিক্ষা নেয়নি। আবার পশ্চিমবঙ্গে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে বলে সমালোচনা করলেন মানিক সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha