Friday, February 6, 2026
বাড়িরাজ্যবিদ্যুৎ কর্মীদের দায়সারা মনোভাব

বিদ্যুৎ কর্মীদের দায়সারা মনোভাব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : বিদ্যুতিক সংস্থা ফিকু কোম্পানি কর্মীদের অবহেলার ফলে বড়সড়ো অঘটনের আশঙ্কা গন্ডাছড়া থানা চৌমুহনী কালী মন্দির সংলগ্ন এলাকায়। জানা যায়, গত ৯ দিন আগে লোকনাথ উৎসব অনুষ্ঠিত হয়েছে এলাকায়।

তারপর রাস্তায় যত্রতত্রভাবে ফেলে রাখা হয়েছে বিদ্যুতিক লাইন। যেকোনো সময় ঘটতে পারে বিপত্তি। এই আশঙ্কায় বিদ্যুৎ অফিসের কর্মীদের অবগত করতে গেলে এলাকাবাসী অফিসে কোন কর্মীকে পায়নি। শেষ পর্যন্ত রাস্তায় বিদ্যুৎ কর্মীদের গাড়ি দাঁড় করিয়ে বিষয়টি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আশ্চর্য বিষয় হলো তারপরও বিদ্যুৎ লাইনগুলি খোলার জন্য হাত লাগায়নি কর্মীরা। এলাকাবাসী আতঙ্কে ভুগছে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর যদি কোন দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এর দায়ভার কে নেবে প্রশ্ন স্থানীয়দের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য