Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য আটক চুরি যাওয়া সামগ্রী

আটক চুরি যাওয়া সামগ্রী

আটক চুরি যাওয়া সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : আমবাসা মহকুমায় নেশা কারবারীদের তান্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ। একাংশ উঠতি বয়সের যুবকরা ড্রাগসের তৃষ্ণা মেটাতে চুরির পথ বেছে নিয়েছে। গত ৬ জুন আমবাসা ইংলিশ মিডিয়ায় মডেল স্কুলে রাতের আধারে চোরের দল বিদ‍্যালয়ে ঢুকে এগারোটি সিলিং ফ‍্যান, রড, টাইলস, জলের মটর, দুটি সিসি ক‍্যামেরা নিয়ে যায়।

পরের দিন বিষয়টি বিদ‍্যালয়ে শিক্ষকের নজরে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ একটি মামলা হাতে নেয়, সেই সাথে সিসি ক‍্যামেরায় চুরের ছবির সূত্র ধরে সোমবার আমবাসা হ্রদয়বস্তী এলাকার কার্তিক দেব্বর্মা নামে এক দাগি চোরকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কার্তিক চুরির ঘটনা স্বীকার করে। তারপর চুরি হওয়া সামগ্রী গুলি উদ্ধার করে পুলিশ। জানা যায় হ্রদয়বস্তী এলাকার পাঁচটি বাড়ি থেকে বিদ্যুতিক পাখা বাজেয়াপ্ত করে। প্রতিটি পাখা একশ টাকায় বিক্রি করেছে বলে জানায় কার্তিক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িতদের জালে তোলার জন‍্য চেষ্টা শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha