Saturday, October 3, 2026
বাড়ি রাজ্য অটো দুর্ঘটনায় আহত ৫

অটো দুর্ঘটনায় আহত ৫

অটো দুর্ঘটনায় আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুন : দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন। আহত সকলে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরনে জানা যায় সোমবার করবুক থেকে একটি যাত্রীবাহী অটো গন্ডাছড়া যাওয়ার সময় যতনবাড়ী বৈদ্যবাড়ী এলাকায় দুর্ঘটনায় পড়ে। গাড়ির নম্বর TR 04 A 3543। ঘটনায় অটোতে থাকা চালক সহ পাঁচ জন গুরুতর ভাবে আহত হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায় করবুক থেকে আসার সময় গাড়িতে থাকা সকলে মদমত্ত অবস্থায় ছিলেন। পরবর্তী সময় বৈদ্যবাড়ী এলাকার মানুষ দমকল কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে প্রত্যেকেরই উন্নত চিকিৎসার জন্য নতুনবাজার গ্রামীণ হাসপাতালে। এদিকে জানা যায় পুলিশ গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha