Friday, August 7, 2026
বাড়ি রাজ্য বাজেট অধিবেশন বসতে পারে ৭ জুলাই

বাজেট অধিবেশন বসতে পারে ৭ জুলাই

বাজেট অধিবেশন বসতে পারে ৭ জুলাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : ত্রিপুরা বিধানসভার ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেট অধিবেশন বসতে পারে সম্ভবত ৭ জুলাই। রবিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। নির্বাচনের জন্য নির্দিষ্ট সময়ে বাজেট পেশ করা যায়নি এবার।

 ফলে ভোট অন একাউন্টস পেশ করতে হয়েছে। মুখ্য সচেতক জানান, দলীয় একটি কর্মসূচি রয়েছে ৩০ জুন পর্যন্ত। এতে সমস্ত বিধায়করা ব্যস্ত থাকবেন নিজ নিজ কেন্দ্রে। এছাড়া বিধানসভা পেশের আগে আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সব মিলিয়েই জুলাই মাসে বসবে অধিবেশন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha