স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : খরা মরশুমে তীব্র জল সংকটে ভুগছে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার বাসিন্দারা। গ্রামে এতদিন ১ নং ওয়ার্ডে বসানো একটি জলের পাম মেশিন থেকে জল মিলতো গ্রামবাসীর।
পরে কাঞ্চনমালা অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে একটি জলের পাম্প মেশিন বসানো হয়। কিন্তু এখনো এই জলের পাম্প মেশিনটি চালু হয়নি। গত দুই আড়াই মাস আগে এলাকার পুরনো জলের পাইপ লাইন কেটে দেওয়া হয়। তারপর পানিয় জলের সমস্যা শুরু হয়েছে। ফলে পাড়ার মহিলারা অনেক দূর থেকে জল সংগ্ৰহ করতে হচ্ছে। তাই পাড়ার মহিলাদের দাবি সরকার যেন খুব শীঘ্রই গ্রামের জলের সমস্যা দূর করতে ব্যবস্থা গ্রহণ করে। কারণ গত আড়াই মাস ধরে জলের তীব্র সংকট চলছে। গ্রামে প্রায় ৫০ থেকে ৬০ পরিবারের বসবাস। তবে এই পানীয় জলের সমস্যা নেই গত কয়েকদিন ধরেই দিকে দিকে আন্দোলন গড়ে উঠেছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরের সদর্থক ভূমিকা নেই। মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। কারণ যেখানে সরকারের প্রতিশ্রুতি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে, সেখানে পাড়ায় পাড়ায় পানীয় জল পৌঁছাচ্ছে না।

