Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর

অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর

অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল বসত ঘর। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন আলগাপুর এলাকায়। জানা যায় রবিবার গভীর রাতে এলাকার বাসিন্দা কাঞ্চন দেবনাথের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। কাঞ্চন দেবনাথের পুত্র বধূ জানান রাতের বেলায় ওনারা নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন। আর শাশুড়ি কাঞ্চন দেবনাথ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১১ টা থেকে ১২ টা নাগাদ কাঞ্চন দেবনাথ চিৎকার শুরু করেন।

 তখন ওনারা নিজ ঘর থেকে বেরিয়ে দেখতে পান কাঞ্চন দেবনাথের ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ওনারা দমকল বাহিনীর কর্মীদের খবর দেন। এবং শাশুড়ি কাঞ্চন দেবনাথকে ঘর থেকে বের করে আনেন। শাশুড়িকে ঘর থেকে বের করে আনার পর রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘরে। তারপর আগুন গোটা ঘরে ছড়িয়ে পরে। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শাশুড়ির ঘর আগুনে পুরে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha