Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় বলি ১

দুর্ঘটনায় বলি ১

দুর্ঘটনায় বলি ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে :  শনিবার সকালে রাজধানীর এমবিবি ক্লাব এলাকায় দুর্ঘটনায় পড়ে প্রান হারালো দিলীপ দেব নামে এক ব্যক্তি। এদিন সকালে দিলীপ দেব ধলেশ্বর এলাকা থেকে পায়ে হেঁটে মহারাজগঞ্জ এলাকায় দোকানে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা।

রক্তাক্ত অবস্থায় দিলীপ দেবকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দিলীপ দেবকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে দিলীপ দেবের পরিবারের লোকজন। দিলীপ দেবের মৃতদেহটি দেখতে পেয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। তবে ঘাতক গাড়ি আটক করতে পারেনি এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha